শেরপুরে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন হুইপ আতিক

১৫ ডিসেম্বর ২০২০, ৮:৪৮

স্টাফ রিপোর্টার :শেরপুরে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপির ব্যাক্তিগত তহবিল থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৫ ডিসেম্বর দুপুর ১২ টায় শেরপুর জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে
বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর পৌর শাখার আয়োজনে শেরপুর পৌরসভার ৯ টি ওয়ার্ডের হতদরিদ্র ও অসহায় মহিলা ও পুরুষদের মাঝে এই কম্বল বিতরণ করেন হুইপ আতিক। এসময় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,পৌর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবুল কাসেম জিপি,সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত,হুইপ কন্যা সাদিয়া রহমান অপিসহ আওয়ামী যুবলীগ,ছাত্রলীগ ও ৯ টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।