প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মজিবর রহমান আর নেই ॥

২৭ জুন ২০২১, ১০:৩১

আর টিভি’র শেরপুর প্রতিনিধি সাংবা‌দিক মুগ‌নিউর রহমান ম‌নি’র বাবা
শেরপুর সরকা‌রি ক‌লে‌জ দর্শন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, রংপুর বেগম রুকেয়া সরকারি কলেজ ও কিশোরগঞ্জ সরকারি গুরু দয়াল কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মজিবর রহমান (৭৮) আর নেই। শনিবার রাত ৯টা ১০মি‌নি‌টে শেরপুর শহরের বাগরাকসায় নিজ বাসভব‌নে ইন্তেকাল ক‌রে‌ছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, নাতি নাতনি অসংখ্য ছাত্র-ছাত্রীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
তার নামাজে জানাজা রবিবার দুপুর ২টা ৩০ মিনিটে শহরের কাজীবাড়ি পুকুরপাড় ইদগাহ্ মা‌ঠে অনু‌ষ্ঠিত হ‌বে।

প্রবীণ এ শিক্ষাবিদের মৃত্যুতে শিক্ষাঙ্গন, সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা শোক প্রকাশ করেছেন।