রোগ প্রতিরোধে কার্যকরি ‘মিক্সড ফ্রুট সালাদ

জীবন শিল্প ডেস্কঃ করোনা পরিস্থিতিতে রোগ প্রতিরোধ খাবার নিয়ে অনেকে বেশি উদ্বিগ্ন। কি কি খাবার খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে সেটা নিয়ে এ সময় সবাই কমবেশি ভাবছে। বর্তমান পরিস্থিতিতে শরীর সুস্থ্য ও সতেজ রাখতে ফ্রুট সালাদের তুলনা হয় না। বিভিন্ন ধরনের কালারফুল ফল মিশিয়ে সালাদ বানানো হয় বলে এর পুষ্টিগুণও থাকে প্রচুর।

চা কি শরীরের জন্য আসলেই উপকারী?

এ ধরনের সালাদ খেতেও বেশ মজার এবং খাবারের সঙ্গে সালাদ খেলে তার স্বাদ বেড়ে যায় বহুগুণে। বাসায় খুব সহজ উপায়েই বানিয়ে ফেলেন ফ্রুট সালাদ।

উপকরণ-

সাগর কলা: ১টি

আপেল: ১টি

আঙুর: একগোছা

নাশপাতি: ১টি

শসা: ১টি

গাজর: ১টি

ডালিম: আধটুকরা

মেয়োনেজ: পরিমাণ মতো

মধু: ২-৩ চা–চামচ

ধনে পাতা কুচি: আন্দাজ মতো

বিট লবণ: পরিমাণ মতো

কালিজিরা ১ চা–চামচ

লেবুর রস: ১ চা–চমাচ

টক দই: ১ কাপ

প্রস্তুত প্রণালি-

প্রথমে ফ্রুট সালাদটি বানাতে ফলগুলো কিউব আকারে কেটে নিন। তার সঙ্গে আধ চা চামচ বিট লবণ গুঁড়ো, ১ চামচ মধু, লেবুর রস, পরিমাণমত চাট মশলা বা টক দিয়ে মিশিয়ে বানিয়ে নিন মিক্সড ফ্রুট সালাদ।