ঝিনাইগাতীতে অবৈধ পলিথিন বিরোধী অভিযান!

১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

জরিমানা, বিপুল পরিমাণ পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক জব্দ

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের ঝিনাইগাতী বাজারে অবৈধ পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের পরিচালনায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ অনিন্দিতা রাণী ভৌমিক।

অভিযানে একটি প্রতিষ্ঠান/ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে ৪৪.৭০ কেজি সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন এবং ৩ কেজি নিষিদ্ধ সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রী জব্দ করা হয়।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। ঝিনাইগাতী থানার পুলিশ সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

পরিবেশ দূষণ রোধ ও জনস্বার্থে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।