নকলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্রস্তুতি সভা, লিফলেট বিতরণ

২০ অক্টোবর ২০২৬, ২:৫৫

নকলা সংবাদদাতা: শেরপুরের নকলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান দলীয় নেতারা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে নকলা উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে যুবদলের উপজেলা, পৌরসভা ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী অংশ নেন।

নকলা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেক হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদুজ্জামান মাসুম।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর জেলা যুবদলের সভাপতি মো. আতাহারুল ইসলাম আতা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নকলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব খুরশেদুর রহমান।

এ ছাড়া বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক হাশেম আহমেদ সিদ্দিকী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান আনিস ও হুমায়ুন এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর হাসানসহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে উদযাপন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নকলা পৌর শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।