নকলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা
আব্দুল্লাহ আল-আমিন নকলা : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরের নকলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যালিটি নেতাকর্মীদের অংশগ্রহণে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মুক্তমঞ্চ প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নকলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোবারক হোসেন মিন্টুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. জাকির হোসেন জুয়েল ও পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. শেখ ফরিদ।
বক্তারা দলের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ইতিহাস তুলে ধরে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত হয়ে কাজ করার আহ্বান জানান।
