শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের ৪১ সদস্যের জেলা পূর্নাঙ্গ কমিটি অনুমোদন

১৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৭

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল শেরপুর জেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মো. রাশেদুল হোসেন ডিয়ার-কে সভাপতি এবং আলহাজ্ব মুকুল হোসেন-কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নুর আফরোজ বেগম জোত্যি এ কমিটির অনুমোদন দিয়েছেন।

নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে শেরপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মো. রাশেদুল হোসেন ডিয়ার ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মুকুল হোসেন বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে। সমবায়ী ও সাধারণ মানুষের সঙ্গে সমন্বয় করে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

তারা আরও বলেন, নতুন কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে সক্রিয় করার জন্য কাজ করা হবে।

৪১ সদস্যবিশিষ্ট নতুন জেলা কমিটি অনুমোদনের খবরে শেরপুরের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।