শেরপুর হাসপাতালের নার্সের বাড়িতে ডিএনসি করাতে গিয়ে গৃহবধূর মৃত্যু – Shottoboyan24

শেরপুর হাসপাতালের নার্সের বাড়িতে ডিএনসি করাতে গিয়ে গৃহবধূর মৃত্যু

৮ মে ২০২৬, ১১:৫৪

স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা হাসপাতালে ভর্তি এক গৃহবধূকে হাসপাতালের রেজিস্ট্রার্ড নার্স চম্পা বেগমের বাসায় নিয়ে অবৈধভাবে ডিএনসি (D&C) করানোর সময় তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় হাসপাতালে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে অভিযুক্ত নার্স চম্পা বেগম পালিয়ে যান।

নিহত গৃহবধূ লাবনী বেগম (২৫) শেরপুর পৌরসভার কসবা এলাকার ফল ব্যবসায়ী সাইদুর রহমানের স্ত্রী। জানা গেছে যে, গত ৬ মে রাত ১১টার দিকে শারীরিক অসুস্থতার কারণে লাবণী বেগমকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দালালদের সহায়তায় নার্স চম্পা বেগম লাবণীকে তার নারায়ণপুরস্থ বাসায় নিয়ে যান। সেখানে ডিএনসি করানোর সময় লাবনীর অতিরিক্ত রক্তপাত হয় গত ৭ মে রাতে লাবণীকে গুরুতর অসুস্থ অবস্থায় পুনরায় জেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগে মধ্যরাত পর্যন্ত উত্তেজনা বিরাজ করছিল।

লাবনীর স্বামী সাইদুর রহমান বলেন, “আমার স্ত্রীর মৃত্যুর জন্য চম্পা নার্স দায়ী। আমি এই ঘটনায় ন্যায়বিচার চাই।” জেলা ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমও এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ নাবিদ আঞ্জুম সিয়াম জানান, “রোগী ৬ মে রাতে ভর্তি হয়েছিল। পরে কাউকে না জানিয়েই হাসপাতালের বাইরে নিয়ে যাওয়া হয়। রাতেই তাকে মৃত অবস্থায় ফেরানো হয়। নার্সের সংশ্লিষ্টতা থাকলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, নার্স চম্পা ও তার দালাল বাহিনী লাবনীর লাশ ময়নাতদন্ত এড়ানোর চেষ্টা করলেও সদর থানার অফিসার ইনচার্জের উপস্থিতিতে তা সম্ভব হয়নি। সদর থানার ওসি জানান লাবনীর পরিবার এখনো লিখিত অভিযোগ দায়ের করেনি।

Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।”