ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ট্রাক-সত্যবয়ান

১৯ আগস্ট ২০২১, ৬:৩৫

আবু তোরাব,ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধিঃময়মনসিংহের ত্রিশালে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসার ভিতর ডুকে পড়েছে। এতে বাসাটির একাংশ ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আসবাবপত্র।

বৃহস্পতিবার দুপুর ত্রিশাল পৌর দরিরামপুর ৭নং পৌর ওয়ার্ড এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে কাউন্সিলর মানিক সাইফুলের বাসায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুকে পড়ে। এতে দুইজন আহত হয়েছে বলে জানা যায়।

স্থানীয় ইমরান হাসান জানান, আমাদের ত্রিশাল হতে বইলর পর্যন্ত মহাসড়কটি যেনো মৃত্যু ফাঁদ হয়ে পড়েছে। গত ১৪ আগস্ট হতে আজ ১৯ আগস্ট পর্যন্ত এই ৫ দিনে ৫ কিঃমি সড়কে তিনটি দূর্ঘটনা ঘটেছে। এতে অনেকেই হতাহত হয়েছে। বেপরোয়া গতিতে গাড়ি চালানোই এসকল দূর্ঘটনার জন্য দায়ী।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার জানান, আজ দুপুরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে বাসার ভিতরে ডুকে পড়ে। এতে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এই ঘটনায় দুইজন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।