শেরপুরে আমন সংগ্রহ উদ্বোধন

২৫ নভেম্বর ২০২৬, ৩:৪১

নিজস্ব সংবাদদাতা নালিতাবাড়ী: শেরপুরের নালিতাবাড়ীতে চলতি আমন মৌসুমে সরকারি অভ্যন্তরীণ ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ মৌসুমে উপজেলায় কৃষকদের কাছ থেকে ১ হাজার ২৪২ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

বিকেলে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।