শেরপুরে হেরোইনসহ গ্রেফতার -১

১৯ জুলাই ২০২১, ৭:৫৩

বুলবুল আহম্মেদ:শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ২গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা পশ্চিম পাড়া এলাকা হতে ফজলুল হক ওরফে পিপার (৪২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফজলুল হক ভায়াডাঙ্গা পশ্চিম পাড়া এলাকার মৃত সাজ্জাদ হোসেন এর ছেলে।

এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মোঃ রেজাউল হক এর নির্দেশে ডিবির উপ-পরিদর্শক এসআই আজিজুল হক, সহকারী উপ-পরিদর্শক এএসআই সাইফুল ইসলাম , মাশরুক সিদ্দিকী,রফিকুল ইসলাম, হুকুম উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্স ওই এলাকায় অভিযান পরিচালনা করে চিন্হিত মাদক মামলার আসামী ফজলুল হককে হাতেনাতেন২ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করেন। 

মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি মোঃ রেজাউল হক। সোমবার দুপুরে তাকে মাদক আইনে আদালতে সোপর্দ করা হয়। এব্যাপারে তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।