রাজধানীর বাইকারদের জন্য সুখবর – Shottoboyan24

রাজধানীর বাইকারদের জন্য সুখবর

১৮ এপ্রিল ২০২৬, ১:৩৫

অনলাইন ডেস্ক: দেশে জ্বালানি সরবরাহব্যবস্থাকে স্বচ্ছ ও আধুনিক করতে রাজধানী ঢাকার ফিলিং স্টেশনগুলোতে পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ কার্যক্রম বাড়িয়েছে সরকার। এতে পাম্পে জ্বালানি তেল নিতে বাইকারদের ভোগান্তি দূর হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজ শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে ফুয়েল পাস কার্যক্রম বিস্তার সংক্রান্ত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, ঢাকা জেলায় আজ থেকে ১৮টি পেট্রোল পাম্পে পাইলটিং কার্যক্রমের বিস্তার করা হচ্ছে।

পর্যায়ক্রমে এ কার্যক্রম সারা দেশের অন্যান্য জেলাতেও উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। 
বিজ্ঞাপন
Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now

এর আগে গত ৯ এপ্রিল জ্বালানি বিভাগ জানায়, দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোড ভিত্তিক ‘ফুয়েল পাস’ নামে একটি অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করেছে। অ্যাপটি প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিক বা চালকদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে পাইলটিং করা হচ্ছে। সফল পাইলটিংয়ের পর পর্যায়ক্রমে ‘ফুয়েল পাস’ অ্যাপটি সারা দেশের সব যানবাহনের জন্য উন্মুক্ত করা হবে।

শুরুতে রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে এই অ্যাপের ব্যবহার চালু করা হয়েছিল।