নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্র রুখে দিতে বিক্ষোভ মিছিল – Shottoboyan24

নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্র রুখে দিতে বিক্ষোভ মিছিল

২৮ জুন ২০২৬, ৯:১৪

‎নালিতাবাড়ী সংবাদদাতা : শেরপুরের নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্র রুখে দিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল ও যুবদল ।

‎​শনিবার  নালিতাবাড়ী পৌর শহরের গাজীখামার স্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কর্মসূচিতে নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নের যুবদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।‎

সমাবেশে সাবেক জেলা ছাত্রদল সভাপতি  শওকত হোসেন বলেন, “বিগত জুলাই বিপ্লবে যারা মা-বোন, শিশু ও সাধারণ শিক্ষার্থীদের নির্বিচারে হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে, সেই ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসররা এখন বিদেশ থেকে দেশের বিরুদ্ধে অপতৎপরতা চালানোর দুঃসাহস দেখাচ্ছে। আমরা স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই—জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারের দোসরদের যেকোনো ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবেলা করবে।

‎​তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে আরও বলেন, কারো না কারো রাজনৈতিক আদর্শ বা অনুসরণ থাকতে পারে, কিন্তু যারা খুনি-হত্যাকারী, তাদের কালো দাগ নিজের গায়ে লাগাবেন না। যদি কেউ অন্যায়কারীদের পক্ষ অবলম্বন করার চেষ্টা করে, তবে তাকে শক্তভাবে প্রতিরোধ করে আইনের হাতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন
Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now

‎​সমাবেশে শেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী (আসিফ) তার বক্তব্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আগামী দিনে নালিতাবাড়ী তথা শেরপুরের অলিতে-গলিতে যদি নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের কোনো অপতৎপরতা বা মহড়া দেখা যায়, তবে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

‎​এসময় অন্যান্যের মধ্যে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আপন সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পাপ্পু, যুগ্ম আহ্বায়ক শাকিল; পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহাগ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনি, যুগ্ম আহ্বায়ক অনিক, সানি, রাব্বি ও পৌর ছাত্রদল নেতা স্বপন এবং সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সুমায়েলসহ স্থানীয় যুবদল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।