মৃগী নদীতে গোসল করতে নেমে কিশোরীর মৃত্যু
শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের মৃগী নদীতে গোসল করতে নেমে তানজিলা আক্তার (১২) নামে এক কিশোরির মৃত্যু হয়েছে।
১৭ মে সোমবার দুপুরে সদর উপজেলার ধোপাঘাট এলাকায় মৃগী নদীতে এ ঘটনা ঘটে। মৃত তানজিলা স্থানীয় ইনসান আলী কণ্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা হতে ঈদ উদযাপন করতে নিজ গ্রামে আসেন ইনসান ও তার পরিবার। আজ দুপুরে ইনসানের মেয়ে তানজিলা আক্তার ও ছেলে জিহাদ একই সাথে গোসল করার উদ্দ্যেশে বাড়ি থেকে মৃগী নদীতে যায়। পরে গোসল করার এক পর্যায় শিশু জিহাদ ও তানজিলা আক্তারকে নদীর পানিতে তলিয়ে যেতে দেখে আশপাশে থাকা লোকজন শিশু সম্তান জিহাদকে উদ্ধার করতে পারে। কিন্তু অনেক চেষ্টার পরও ওই কিশোরিকে উদ্ধার করতে পারিনি। ফায়ারসার্ভিস ও স্থায়ীভাবে দীর্ঘ প্রায় ৩ ঘন্টা খোঁজাখুজির পর উদ্ধার করা হয় তানজিলাকে। পরে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এব্যাপারে শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন তানজিলা আক্তারের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, নিখোঁজের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
