ধর্ষণ ও হত্যাচেষ্টাকারীর নাম জানাল পরীমণি-সত্যবয়ান – Shottoboyan24

ধর্ষণ ও হত্যাচেষ্টাকারীর নাম জানাল পরীমণি-সত্যবয়ান

১৪ জুন ২০২১, ১২:১৪

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেছেন। তাকে নির্যাতনও করা হয়েছে বলে দাবি করেছেন। গত চার দিন ধরে এর বিচার চেয়ে মানুষের কাছে সাহায্যের প্রার্থনা করেছেন। কিন্তু সব জেনেও সবাই মুখে কুলুপ এঁটেছে। কোন প্রতিকার না পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দারস্থ হয়েছেন তিনি। রবিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে সংবাদ সম্মেলনে পরীমণি এ অভিযোগ করেন। পরীমণি বলেন, রাজধানীর উত্তরা বোট ক্লাবে পানীয় খাইয়ে চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণের চেষ্টা করে নাসির উদ্দিন নামের এক ব্যক্তি।

আর আগে, রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে এসব চাঞ্চল্যকর তথ্য দেন পরীমনি। মূলত ওই স্ট্যাটাসে প্রধানমন্ত্রীকে মা ডেকে তার কাছে বিচার চেয়েছেন পরীমণি। জানিয়েছেন, এই মুহূর্তে তার মাকে খুব দরকার। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দেওয়া পরীমনির সেই স্ট্যাটাস পোস্টের কয়েক মিনিটের মধ্যেই ভাইরাল হয়েছে।

ফেসবুকে ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বরাবর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি পরীমণি। এই দেশের একজন বাধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র। আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।থ ‘এই বিচার কই চাইবো আমি? কোথায় চাইবো? কে করবে সঠিক বিচার? আমি খুঁজে পাইনি চার দিন ধরে। থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্র বন্ধু বেনজীর আহমেদ আইজিপি স্যার! আমি কাউকে পাই না মা। যাদের পেয়েছি সবাই শুধু ঘটনার বিস্তারিত জেনে, দেখছি বলে চুপ হয়ে যায়!

পরীমণি আরও লেখেন, ‘আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারি না। আজ আমার সাথে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে, লোকে কী বলবে এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মতো (যাদের অনেক নাম এক্ষুণি মনে পড়ে গেল) তাদের মতো আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো। আফসোস ছাড়া কারোর কি করার থাকবে তখন! আমি তাদের মতো চুপ কি করে থাকতে পারি মা? আমি তো আপনাকে দেখিনি চুপ থেকে কোনো অন্যায় মেনে নিতে!

বিজ্ঞাপন
Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now

‘আমার মা যখন মারা যান তখন আমার বয়স আড়াই বছর। এতদিনে কখনো আমার এক মুহূর্ত মাকে খুব দরকার এখন, মনে হয়নি এটা। আজ মনে হচ্ছে, ভীষণ রকম মনে হচ্ছে মাকে দরকার, একটু শক্ত করে জড়িয়ে ধরার জন্য দরকার। আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা। মা আমি বাচঁতে চাই। আমাকে বাঁচিয়ে নাও মা।