শেরপুরে জেলা বিএনপির করোনা হেল্প সেল উদ্বোধন ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ-সত্যবয়ান – Shottoboyan24

শেরপুরে জেলা বিএনপির করোনা হেল্প সেল উদ্বোধন ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ-সত্যবয়ান

৩ আগস্ট ২০২১, ৪:৪৬

বুলবুল আহম্মেদ:শেরপুরে জেলা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক ‘করোনা হেল্প সেল উদ্বোধন করা হয়েছে। ৩ আগষ্ট মঙ্গলবার দুপুরে শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপি কাযার্লয়ে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে ভার্চুয়াল জুম মিটিংয়ের মাধ্যমে এ হেল্প সেল উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম খান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শহরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন কেন্দ্রীয় নিবার্হী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, মো. শরিফুল ইসলাম, ডা. মো. রফিকুল ইসলাম প্রমূখ।

এসময় জেলা বিএনপি কাযার্লয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হযরত আলী, এডভোকেট সিরাজুল ইসলাম, এডভোকেট আব্দুল মান্নান, এস এম শহিদুল ইসলাম, সফিকুল ইসলাম মাসুদ, প্রভাষক মামুনুর রশিদ পলাশ, আবু রায়হান, রুপন, কামরুল হাসান, ডা. আব্দুল্লাহেল ওয়াসী খান জনি, আতাহারুল ইসলাম, পারভেজ আহমেদ, শওকত হোসেন, নিয়ামুল হাসান আনন্দসহ জেলা যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও বিএনপির বিভিন্ন অঙ্গদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় জিয়া পরিষদ ও ড্যাবের সহযোগিতায় এ হেল্প সেল থেকে প্রতিদিন একজন ডাক্তারের সমন্বয়ে স্বাস্থ্য সেবার পাশপাশি প্রয়োজনে অক্সিজেন সিলিন্ডারসহ করোনা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রকারের ওষুধ, হ্যান্ড সেনিটাইজার, মাস্ক বিতরণ করা হবে।

Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now