শেরপুরে টিকাদান কার্যক্রম উদ্বোধন করলেন হুইপ আতিক -সত্যবয়ান – Shottoboyan24

শেরপুরে টিকাদান কার্যক্রম উদ্বোধন করলেন হুইপ আতিক -সত্যবয়ান

৭ আগস্ট ২০২১, ১২:০৩

বুলবুল আহম্মেদ:শেরপুরে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন করেছেন শেরপুর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। ৭আগষ্ট শনিবার সকাল ১০ টায় সদর উপজেলার ১২ নং কামারিয়া ইউনিয়ন পরিষদে স্বাস্থ্য বিভাগ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ টিকাদান কার্যক্রম উদ্বোধন ঘোষণা দেন তিনি।

টিকাদান কার্যক্রম অনুষ্ঠানে হুইপ আতিক সাধারণ মানুষকে ভ্যাকসিন গ্রহণে নাম রেজিস্ট্রেশন করিয়ে নির্ভয়ে ভ্যাকসিন নেয়ার আহবান জানান।
এসময় শেরপুর জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, সিভিল সার্জন ডা. আনোয়ারুর রউফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল-মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মোঃ রেজাউল হক, সদর থানার ওসি তদন্ত বন্দে আলী উপস্থিত ছিলেন।

Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now