মানুষকে উদ্ধুদ্ধ করার লক্ষে শেরপুরে সেচ্ছাসেবক লীগের টিকাদান কর্মসূচীর উদ্বোধন-সত্যবয়ান – Shottoboyan24

মানুষকে উদ্ধুদ্ধ করার লক্ষে শেরপুরে সেচ্ছাসেবক লীগের টিকাদান কর্মসূচীর উদ্বোধন-সত্যবয়ান

১১ আগস্ট ২০২১, ২:৪৫

বুলবুল আহম্মেদ:করোনা ভাইরাস প্রতিরোধে টিকা নিন সুস্থ থাকুন করোনামুক্ত বাংলাদেশ গড়ুন এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সেচ্ছাসেবক লীগ শেরপুর জেলা শাখার আয়োজনে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। মানুষকে উদ্ধুদ্ধ করার লক্ষে শেরপুর সদর উপজেলার সকলস্তরের লোকদেরকে টিকাদানে সার্বিক সহযোগিতা করার লক্ষে এ কার্যক্রম হাতে নিয়েছে সেচ্ছাসেবক লীগ। এ উপলক্ষে ১১ আগষ্ট বুধবার সকাল ১১ টায় শেরপুর সদর হাসপাতাল সম্মুখে আয়োজিত টিকাদান কর্মসূচির কার্যক্রম শুরু করেন জেলা সেচ্ছাসেবক লীগ।

টিকাদান কর্মসূচী উদ্বোধন অনুষ্ঠানে শেরপুর সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, সেচ্ছাসেবক লীগ নেতা মনির উদ্দিন আহমেদ, অজয় কুমার চক্তবর্তী জয়, সরোয়ার হোসেনসহ সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now