এএফসি সি ফুটবল কোচ হিসেবে উত্তীর্ণ হলেন শেরপুরের রবিন-সত্যবয়ান – Shottoboyan24

এএফসি সি ফুটবল কোচ হিসেবে উত্তীর্ণ হলেন শেরপুরের রবিন-সত্যবয়ান

১২ আগস্ট ২০২১, ১:২৪

বুলবুল আহম্মেদ: এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে) এর ব্যবস্থাপনায় বাফুফে টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস স্মলির তত্বাবধানে বাফুফে এএফসি সি ডিপ্লোমা কোর্সে অংশগ্রহণ করে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন শেরপুরের গোলাম শাহরিয়ার রবিন।
বুধবার এসএমএসের মাধমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হেড অব কোচ এডুকেশন মাহবুব আলম পাওলো নিশ্চিত করেছেন।
বাফুফে অচিরেই এই কোর্সে উত্তীর্ণদের আনুষ্ঠানিক ভাবে সার্টিফিকেট প্রদান করবে।
এএফসি সি ফুটবল কোচ হিসেবে উত্তীর্ণ হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মানিক দত্ত ও সাধারণ সম্পাদক হাকিম বাবুল।

বিজ্ঞাপন
Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now