জামালপুরে সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার “চেক বিতরণ-সত্যবয়ান – Shottoboyan24

জামালপুরে সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার “চেক বিতরণ-সত্যবয়ান

১৫ আগস্ট ২০২১, ১২:১২

এ এস পলাশ জামালপুর প্রতিনিধি||১৪ আগস্ট ২০২১ তারিখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালীন(দ্বিতীয় পর্যায়)ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মুর্শেদা জামানের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের হাতে চেক তুলে দেন তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এম.পি।

চেক বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর আসনের সাংসদ আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ,জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: মুহাম্মদ বাকীবিল্লাহ্,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মুখলেসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাবেক সভাপতি এম,এ জলিল প্রমুখ।
চেক হস্তান্তর কালে জেলা প্রশাসন ও প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now