জামালপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত-সত্যবয়ান – Shottoboyan24

জামালপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত-সত্যবয়ান

১৫ আগস্ট ২০২১, ১১:৫৩

এ,এস,পলাশ,জামালপুর জেলা প্রতিনিধি:জামালপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

আজ রবিবার (১৫ আগষ্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে জামালপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৮ ঘটিকায় শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সদর আসনের সাংসদ আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এড: মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী,জামালপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন প্রমুখ।
এছাড়াও আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদ, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মৃত্যুবরণকারী আওয়ামী লীগের নেতা-কর্মী, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত সকলের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিসহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়েছে ।

বিজ্ঞাপন
Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now

জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো সারা জেলায় দরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরনের আয়োজন করেছেন।