শেরপুর সদর উপজেলা আ.লীগ সভাপতি আমির আলী সরকার আর নেই||সত্যবয়ান – Shottoboyan24

শেরপুর সদর উপজেলা আ.লীগ সভাপতি আমির আলী সরকার আর নেই||সত্যবয়ান

১৮ আগস্ট ২০২১, ৮:৪২

বুলবুল আহম্মেদ:শেরপুর সদর উপজেলা আ.লীগ সভাপতি ও ৩নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমির আলী সরকার আর নেই। ১৮আগষ্ট বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৬৯) বছর।
মরহুমের জানাজা নামাজ ১৯আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১ টায় বাজিতখিলা আমীর আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
তিনি মৃত্যুকালে স্ত্রী ৪ কণ্যাসহ বহু আত্মীয় স্বজন গুণগাহী রেখে গেছেন।

আমীর আলী সরকার এর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির রুমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়ারেজ নাঈম, শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল-মামুন, শহর আ.লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা বার এসোসিয়েশন এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রৌশন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট এর সাবেক জেলা কমান্ডার আ.স.ম নুরুল ইসলাম হিরো, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মানিক দত্ত, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জেলা ও উপজেলা আ.লীগ,বাজিতখিলা ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ, সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধি গভীর শোক প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন
Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now