শেরপুর মহিলা পরিষদের পক্ষ থেকে জেলা হাসপাতালকে অক্সিজেন সিলিন্ডার প্রদান-সত্যবয়ান – Shottoboyan24

শেরপুর মহিলা পরিষদের পক্ষ থেকে জেলা হাসপাতালকে অক্সিজেন সিলিন্ডার প্রদান-সত্যবয়ান

১৯ আগস্ট ২০২১, ৪:২৪

বুলবুল আহম্মেদ:বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা কমিটির নিজস্ব অর্থায়নে শেরপুর ২৫০ সয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এর জন্য সেটসহ একটি অক্সিজেন সিলিন্ডার দুইটি অক্সিমিটার প্রদান করা হয়েছে। ১৯ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে শেরপুর ২৫০ সয্যা জেনারেল হাসপাতাল সম্মুখে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সিভিল সার্জন ডা. আনওয়ারুর রউফ এর নিকট হস্তান্তর করেন মহিলা পরিষদের নেতৃবৃন্দরা।

অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার হস্তান্তর কালে শেরপুর সদর হাসপাতালের আরএমও ডা.খাইরুল কবীর সুমন, ডা. মোবারক হোসেন, শেরপুর জেলা মহিলা পরিষদ এর সহ-সভাপতি মোমিনা হক, সাংগঠনিক সম্পাদক আইরীন পারভীন,সহ সাধারণ সম্পাদক আন্জুমান আরা জ্যোথী, অর্থ সম্পাদক নীরু শামসুন্নাহার, সমাজকল্যান সম্পাদক রওশন আরা বেগম রেবা, আন্দোলন সম্পাদক শ্যামলী মালাকার উপস্থিত ছিলেন।

Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now