জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-সত্যবয়ান – Shottoboyan24

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-সত্যবয়ান

১৯ আগস্ট ২০২১, ৯:১৪

এ,এস,পলাশ,জেলা প্রতিনিধি- জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জামালপুর জেলা শাখার আয়োজনে ১৯ আগস্ট বৃহস্পতিবার বিকেলে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি,এন,পি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল মমিন আকন্দ কাওসারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে
উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শহর বিএনপির সদস্য সচিব শাহ আব্দুল্লাহ আল-মাসুদ, সিনিয়র যুগ্ম-আহবায়ক মাঈন উদ্দিন বাবুল, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাক সহ জেলা বি,এন,পি’র অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন
Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবকদলের আনোয়ার ইকবাল রুকন,আজাদ সওদাগর, সাহেদ আলী, সোহেল রহমান রিপন,আব্দুর রউফ,নাজমুল হাসান সোহেল,যুগ্ম-
সম্পাদক ওমর ফারুক রিমন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সদর উপজেলা দক্ষিণ শাখা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব এম কামরুল ইসলাম, জেলা ছাএদলের সাংগঠনিক সম্পাদক মন্জুরুল করিম সুমন প্রমুখ।