অবৈধ আইপি টিভির বিরুদ্ধে ব্যবস্থা নিবে সরকার শেরপুরে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান-সত্যবয়ান – Shottoboyan24

অবৈধ আইপি টিভির বিরুদ্ধে ব্যবস্থা নিবে সরকার শেরপুরে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান-সত্যবয়ান

২০ আগস্ট ২০২১, ৩:৩২

বুলবুল আহম্মেদ||অবৈধ আইপি টিভির বিরুদ্ধে ব্যবস্থা নিবে সরকার সেইসাথে ভূঁইফোড় সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে হবে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।

তিনি আরো বলেন, এখন পর্যন্ত ৭শতাধিক আইপি টিভির আবেদন জমা হয়েছে। এছাড়াও অনলাইন নিউজ পোর্টাল’র আবেদন জমা পড়েছে, যাচাই বাচাই শেষে অনুমোদন প্রক্রিয়া শুরু হবে।
শুক্রবার দুপুরে শেরপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আজ শুক্রবার বিকাল ৪টায় শেরপুর প্রেসক্লাবের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে সাংবাদিকদের মাঝে কল্যান ট্রাস্টের প্রণোদনার চেক বিতরণ করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

বিজ্ঞাপন
Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now

এসময় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত সহ জেলা প্রশাসন পুলিশ বিভাগ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।