শেরপুরে দরিদ্র ও মেধামী এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে আর্থিক সহায়তা প্রদান-সত্যবয়ান – Shottoboyan24

শেরপুরে দরিদ্র ও মেধামী এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে আর্থিক সহায়তা প্রদান-সত্যবয়ান

২১ আগস্ট ২০২১, ৩:০৪

স্টাফ রিপোর্টার: শেরপুরে দরিদ্র ও মেধাবী এইচএসসি পরীক্ষার্থীর মাঝে ফরম ফিলাপের আর্থিক সহায়তা প্রদান করেছে সেচ্ছাসেবী সংগঠন ‘অসহায় ও দরিদ্র শিক্ষার্থী উন্নয়ন সংস্থা’ বা ‘দ্যা ডেবলপমেন্ট অর্গানাইজেশন ফর দ্যা হেল্ফলেস এন্ড পুওর স্টুডেন্টস (ডপস)।
২১ আগষ্ট শনিবার সকালে শহরের গৌরীপুরস্থ ‘ডপস’ মেসে ২৭ জন এইচএসসি পরীক্ষার্থীর হাতে তুলে দেয়া হয় ফরম পূরণের আর্থিক সহায়তা।
এসময় প্রধান অতিথি ছিলেন ডপস প্রতিষ্ঠাতা সেনা সদস্য মো. শাহিন মিয়া বিএসপি। এসময় সাংবাদিক ও কবি রফিক মজিদ, কবি হাসান সরাফত, ডপসের প্রশাসনিক কর্মকর্তা সার্জেন্ট (অবঃ) শহিদুর রহমান, ডপস সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমেদ হোসেন জনি প্রমূখ বক্তব্য রাখেন।
প্রতি বছরের মত এবারও শেরপুর জেলার ০৫ টি উপজেলা থেকে ডপসের অন্তত ২৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

বিজ্ঞাপন
Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now