অবৈধ বালুসহ গাড়ি আটকের জেরে শেরপুরে গজনীতে বিএনপি নেতার ভাতিজার হামলা বিট কর্মকর্তা সহ আহত -২ – Shottoboyan24

অবৈধ বালুসহ গাড়ি আটকের জেরে শেরপুরে গজনীতে বিএনপি নেতার ভাতিজার হামলা বিট কর্মকর্তা সহ আহত -২

৪ জুন ২০২৬, ১:২৩

স্টাফ রিপোর্টার : শেরপুরের গজনি বিটে বনবিভাগের জায়গা থেকে অবৈধ বালু উত্তোলনে বাধা ও বালুসহ গাড়ি আটকের ঘটনায় বনকর্মকর্তা-কর্মচারীর ওপর হামলা চালিয়েছে স্থানীয় এক বিএনপি নেতার ভাতিজা। সোমবার (৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইগাতী উপজেলার গজনী বিটের নকশি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, গজনী বিট কর্মকর্তা মো. সালেহীন নেওয়াজ ও ফরেস্ট গার্ড মো. জিয়াউল হক জিয়া ।

রাংটিয়া রেঞ্জ অফিসের কর্মকর্তা এসি এফ মো. তানভীর হাসান ইমন বলেন, ‘সোমবার রাত সাড়ে ১০টার দিকে বনবিভাগের রাংটিয়া রেঞ্জের আওতাধীন গজনী বিট এলাকার নকশি নামক স্থানে স্থানীয় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নানের ভাতিজা চিহ্নিত বনদস্যু রোমান গং ডিউটিরত অবস্থায় বিট কর্মকর্তা সহ একজন গার্ডের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে এসময় তাদের এলোপাতাড়ি মারপিটে বিট কর্মকর্তা সালেহীন গুরুতর আহত হয় এবং তার মাথা ফেটে যায়। অপর বন কর্মচারীর মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম করে । পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে শেরপুর সদর হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। এর আগে সোমবার সকালে বনের পাহাড়ি ঝুড়া থেকে পাচারের উদেশ্য একটি মাহিন্দ্র গাড়ি ভর্তি বালুসহ একজনকে আটক করে পুলিশের সর্পোদ করেন বিট কর্মকর্তা সালেহীন। এরই জের ধরে মো. রোমান মিয়ার নেতৃত্বে বনদস্যুরা বন কর্মকর্তা-কর্মচারীদের ওপর সংঘবদ্ধ আক্রমণ চালায়।’

Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now

এ বিষয়ে শেরপুর -৩ আসনের এমপি জেলা বিএনপির সাবেক আহবায়ক মাহমুদুল হক রুবেল বলেন, সন্ত্রাসী যেই হোক তাকে কোন ছাড় দেওয়া হবে না আমি বন কর্মকর্তাকে মামলা করার পরামর্শ দিয়েছি।