ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো ৩ শতাধিক রোগী
নিজস্ব প্রতিবেদক: শেরপুরের বাজিতখিলা এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সমাজসেবক চেয়ারম্যান পদপ্রার্থী বুলবুল আহম্মেদ এর নিজস্ব অর্থায়নে মেডিকেল ক্যাম্পে ৩ শতাধিক নারী পুরুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হোমিও প্যাথিক মেডিকেল কলেজ এন্ড আব্দুস সাত্তার হাসপাতালে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মোছা. জুই সরকার, ডা. বিলকিছ নাহার সুইটি, ডা. উমর আলী, ডা. রাজু আহমেদ সহ আরো অনেকে।
