শেরপুরে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন হুইপ আতিক
স্টাফ রিপোর্টার: শেরপুর উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা ভীত বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ৩ মার্চ মঙ্গলবার দুপুরে ৮৫ লক্ষ টাকা ব্যয়ে এই একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো: আতিউর রহমান আতিক এমপি। পরে শেরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি এ.কে.এম ফখরুল মজিদ খোকনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, শেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মিলটন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ শারমিন রহমান অমি, হুইপ কন্যা সাদিয়া রহমান অপিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
