শেরপুরে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন পৌর লেডিস ক্লাব-সত্যবয়ান

২৩ আগস্ট ২০২১, ৯:৫২

বুলবুল আহম্মেদ||শেরপুরে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে পৌর লেডিস ক্লাব। ২৩ আগষ্ট সোমবার দুপুরে এসএম মডেল স্কুল প্রাঙ্গনে শতাধিক দুস্থ নারী পুরুষদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন সংগঠনটির সভাপতি শাহিনা আক্তার পারভীন।
বিতরনকৃত খাদ্যসমগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, এক কেজি আলু ও একটি করে মাস্ক।

খাদ্যসামগ্রী বিতরণকালে সংগঠনটির উপদেষ্টা রাজিয়া সামাদ ডালিয়া, সহ-সভাপতি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সাধারণ সম্পাদক আঞ্জুমান আলম লিপি, সমাজকল্যাণ সম্পাদক আইরিন পারভীনসহ সংগঠনটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।