শেরপুরে রোটারি ক্লাবের বিনামূল্যে ছানি অপারেশনের রোগী বাছাই

২৪ জুন ২০২৪, ৬:১৭

স্টাফ রিপোর্টার  :শেরপুরে রোটারি ক্লাবের উদ্যোগে শেরপুর রোটারি চক্ষু হাসপাতালের আয়োজনে ২৩ জুন রবিবার দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়েছে।

রোটারিয়ান আলহাজ্ব দুলাল মিয়ার আর্থিক সহযোগিতায় কে. জামান বি.এন.এস.বি হাসপাতাল, ময়মনসিংহের চিকিৎসা সহায়তায় একদল চিকিৎসক প্রায় তিন শতাধিক রোগীর মধ্যে ১ শত ২৫ জন রোগী ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়। শেখহাটিস্থ শেরপুর রোটারি চক্ষু হাসপাতালে এই বাছাই কার্যক্রম চলে সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত। এছাড়া যে সকল রোগী ছানি অপারেশনের উপযোগী নয়, তাদের চশমা ও অন্যান্য ঔষধ চিকিৎসা দেওয়া হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের সভাপতি ডারতন চন্দ্র দাশপাস্ট প্রেসিডেন্ট রাজিয়া সামাদপাস্টপ্রেসিডেন্ট মলয় মোহন বলপাস্ট প্রেসিডেন্ট বিনয় সাহাপাস্ট প্রেসিডেন্ট মলয় চাকীরোটারিয়ান আলহাজ্ব দুলাল মিয়ারোটারিয়ান মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।