শ্রীবরদীর কুড়িকাহনীয়ায় বৈশা বিলে কাঠের সেতু উদ্বোধন
রানা, শ্রীবরদী:শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুরুয়া পশ্চিম পাড়া গ্রামে বৈশা বিলে নব নির্মিত কাঠের সেতুর উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
১৯ এপ্রিল শনিবার দুপুরে স্থানীয় গ্রামবাসীর দীর্ঘদিনের দাবীকৃত কাঠের সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, কুরুয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিএনপি নেতা গোলাম মোস্তফা নান্ডা, স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা ফারুক হোসেন, হেলাল মিয়া সহ কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।
ইউপি সদস্য ফারুক হোসেন বলেন, কয়েক গ্রামের জনসাধারণের দীর্ঘদিনের দাবি ছিল বৈশা বিলে
যাতায়াতের জন্য একটি সেতু নির্মাণ করা হোক।
যাতায়াতের কোন ব্যবস্থা না থাকায় কয়েক গ্রামের মানুষকে দুর্ভোগের মধ্যে চলাচল করতে হতো।
সেতুটি নির্মাণের ফলে বৈশা বিলে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য এখন নির্বিঘ্নে বিক্রি করতে পারবেন।
