নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

২৬ আগস্ট ২০২৬, ৭:১৮

সারোয়ার হোসাইন, নালিতাবাড়ী সংবাদদাতা : শেরপুরের নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষ “তেপান্তর” এ আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শহীদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সায়েম, রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ সোলায়মানসহ বিভিন্ন জামে মসজিদের ইমাম-খতিব ও মাদ্রাসার মোহতামিমরা।

আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার কল্যাণে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়।

পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন উপজেলা মসজিদের ইমাম মুফতি সামেদুল ইসলাম ।