ত্রিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত – Shottoboyan24

ত্রিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

৩ জুন ২০২১, ১১:২৩

আবু তোরাব,ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি নজরুল একাডেমি মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক, বালিকা অনুর্ধ্ব-১৭, বৃহস্পতিবার (০৩জুন) বিকেলে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

এ ফাইনাল খেলায় পৌরসভা বনাম ধনীখোলা ইউনিয়নের মধ্যে ৪-০ গোলে ধনীখোলা ইউনিয়নকে পরাজিত করে ত্রিশাল পৌরসভা বিজয়ী হয়।

উপজেলার নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী (এমপি)।

বিজ্ঞাপন
Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মতিন সরকার, পৌরসভার মেয়র এ বি এম আনিছুজ্জামান আনিছ, উপজেলা সহকারী কমিশনার( ভুমি) তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এন এম শোভা মিয়া আকন্দ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, নজরুল একাডেমির প্রধান শিক্ষক কামরুল ইসলাম প্রমূখ।