ডিবির অভিযানে ১০ মাদক মামলার আসামি লালচান গ্রেপ্তার, উদ্ধার ১০০ পিস ইয়াবা

১০ অক্টোবর ২০২৬, ৩:৫০

নিজস্ব সংবাদদাতা: শেরপুরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মজিবর রহমান লালচান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শনিবার (১০ অক্টোবর) ভোররাতে জেলার নালিতাবাড়ী উপজেলার নয়াবিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মজিবর রহমান লালচানের বিরুদ্ধে ১০টি মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার জহিরুল ইসলামের নির্দেশনায় এবং ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে ডিবি পুলিশের এ অভিযান পরিচালিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।