শ্রীবরদীতে ইয়াবা ও মদ সহ ৪ মাদক কারবারী গ্রেফতার
শ্রীবরদী সংবাদদাতা : শেরপুরের শ্রীবরদী পৌর এলাকার পশ্চিম তাঁতিহাটি কলেজ রোড় এলাকা থেকে ৫৮০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২ বোতল মদ সহ ৪ মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে শ্রীবরদী থানা পুলিশ।
৯ ই নভেম্বর সোমবার গভীর রাতে শ্রীবরদী থানার ওসি নুরল আলমের নেতৃত্বে এসআই মোরশেদ আলম, এস আই উজ্জল সঙ্গীয় পুলিশের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে শ্রীবরদী পৌর শহরস্থ পশ্চিম তাঁতিহাটি কলেজ রোড এলাকার বহুল আলোচিত মেসার্স শুভ এন্টারপ্রাইজের গোডাউন থেকে ৫৮০ পিস ইয়াবা, ২ বোতল মদ ও মাদক বিক্রির নগদ ৭০০০ টাকা’সহ ৪ জন মাদক কারবারীকে আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলো ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধ নই গ্রামের নূর নবীর ছেলে আশিক মিয়া (২০), শ্রীবরদী উপজেলার বালিজুরি গ্রামের আব্দুল হামিদের ছেলে মাহমুদুল মিয়া (২৬), শ্রীবরদী পৌর এলাকার উত্তর শ্রীবরদী গ্রামের মৃত জরুল হকের ছেলে মিস্টার (৩৬) ও জামালপুর সদর উপজেলার পিয়ারপুর বাড়ী গাগরী গ্রামের নুরুল ইসলামের ছেলে এমদাদুল হক( ৪০)।
এ ঘটনায় গ্রেফতারকৃত ৪ জন, এজাহার নামীয় ১ জন সহ ৫ জনের বিরুদ্ধে সোমবার দুপুরে শ্রীবরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শ্রীবরদী খানার ওসি মোহাম্মদ নুরুল আলম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সোমবার সন্ধ্যায় বলেন, গ্রেফতারকৃতদের মাদক মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে সোমবার বিকালে কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
